মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: 

বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম হাওলাদার (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। মঙ্গলবার (২০ এপ্রিল ) ভোরে  ফকিরহাট থানার কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  তাকে আটক করা হয়। খুলনার Rab-6 এর মিডিয়া সেল এর তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ইব্রাহিম খুলনা সদর থানার গগণ বাবু রোড এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায়  গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার হেফাজতে থাকা ১৩ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম হাওলাদার (১৯) নামের ওই যুবককে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল