এম. পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে আইনের প্রতি কোন তোয়াক্কা না করেই গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে অপসারণ ও গাছ কর্তন করে বিক্রির অভিযোগ উঠেছে কতৃপক্ষের বিরুদ্ধে। বিদ্যালয়ের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়ে কিছুই জানেনা।
সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে,উপজেলার জিউধরা ইউনিয়নের গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে নির্মিত হলেও পরবর্তীতে অবকাঠামো উন্নয়ন হয়নি। পরিত্যক্ত পুরাতন সরকারি ভবনটি ২০২৫ সালে অক্টোবর-নভেম্বর মাসে কোন প্রকার ডেন্ডার প্রক্রিয়া ছাড়াই ভেঙ্গে অপসারণ ও ৫টি গাছ কেটে ৪টি বিক্রি ও ১টি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য পড়ে রয়েছে। পুরাতন এ ভবনটি ইট, রড বিক্রি করে বিদ্যালয়ের উন্নয়নকল্পে অর্থ ব্যায়ে নিয়ে উঠেছে নানা অভিযোগ। তবে, তৎকালিন এডহক কমিটি থাকাকালিন এ ভবন ও গাছ কর্তন করা হয়েছে বলে বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ দাবি করেছেন। তিনি বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নেওয়ার পরে এ বিষয়ে জানায়নি প্রধান শিক্ষক। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ১৮৫ জন শিক্ষার্থী রয়েছে। লেখাপড়ার মান বৃদ্ধি হলেও অবকাঠামো উন্নয়নে তেমন কোন ছোয়া লাগেনি। রয়েছে ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাশ রুম সহ শ্রেনীকক্ষ সংকট।
এ বিষয়ে গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্রেবব্রত রায় বলেন, বিদ্যালয়ের পুরাতন ভবনটি দীর্ঘ বছর ধরে পরিত্যাক্ত অবস্থায় থাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জেলা শিক্ষা প্রকৌশলী দপ্তরে অবহিত করে পরিত্যাক্ত ভবন অপসারণ করা হয়েছে। গাছগুলো ঝুকিপূর্ন থাকায় কর্তন করা হয়েছে। ৫টির গাছের মধ্যে ১টি স্কুলের কাজে রেখেছেন। ভবন ভাঙ্গার ইট থেকে বিদ্যালয়ের সিমানা প্রাচীর ও গেট করা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষকদের সমন্বয়ে রেজিলেশনের মাধ্যমে আয়ন-ব্যায়ন কমিটি গঠন করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের ভবন অপসারনের বিষয়ে মৌখিকভাবে জানিয়েছিলেন। প্রধান শিক্ষককে বিধিমোতাবেক শিক্ষা প্রকৌশলীকে অবহিত করে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ভবন অপসারন কথা পরার্মশ দেওয়া হয়েছিলো। গাছ কর্তনের বিষয়ে তিনি অবহিত নন।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, ওই বিদ্যালয়ে তিনি সভাপতি রয়েছেন। তবে, পূর্বের এডহক কমিটি থাকাকালিন সময়ে ভবন অপসারন ও গাছ কর্তন করা হতে পারে। তিনি এ বিষয়ে অবহিত নন। খোঁজ খবর নিয়ে নিয়ম বর্ভিভুত ভবন অপসারণ হয়ে থাকলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সময় জার্নাল/এমআই