বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সরিষাবাড়ীতে কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে সেবা পাইয়ে দিতে ঘুষ চাওয়ার অভিযোগ

বুধবার, এপ্রিল ২২, ২০২৬
সরিষাবাড়ীতে কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে সেবা পাইয়ে দিতে ঘুষ চাওয়ার অভিযোগ

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: 

জামালপুরের  সরিষাবাড়ীতে সমাজ সেবার সরকারি সুবিধা নিতে গিয়ে ভুক্তভোগীরা পড়ছেন চরম ভোগান্তিতে। প্রতিবন্ধী,ক্যান্সার রোগী,কিডনি রোগী, হৃদরোগী, বয়স্ক, বিধবা ও পঙ্গুসহ অসহায় মানুষের জন্য সরকার ভাতা ও নানা সহায়তা বরাদ্দ করলেও সেই সুবিধা পৌঁছাচ্ছে না প্রকৃত প্রাপকদের হাতে।

অভিযোগ উঠেছে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর(খন্ডকালীন) আনিছুর রহমান আনিছ এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্যে সেবা পাইয়ে দেওয়ার একাধিক অভিযোগ উঠেছে।

সেবা গ্রহীতা কিডনি রোগী মোর্শেদা বেগমের ভাগ্নে শিহাব উদ্দিন অভিযোগ করে জানায়, সরিষাবাড়ী উপজেলা সমাজ সেবায় সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আনিছুর রহমান আনিছ মোবাইলে ৭ হাজার টাকা ঘুষ দাবী করেন।৭ হাজার টাকা দিলে আজকেই টাকা অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে।এটাকা জামালপুর অফিসেও দিতে হবে।ঘুষ চাওয়ার বিষয়ে কল রেকর্ডিং রয়েছে।

সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আনিছুর রহমান আনিছ সমাজ সেবা অফিসারের টেবিলে ল্যাপটপ রেখে দেদারসে কাজ করে যাচ্ছে।অদৃশ্য শক্তির ছত্রছায়ায় তিনি ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম চালিয়ে যাচ্ছেন নির্ভয়ে।

এবিষয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আনিছুর রহমান আনিছ এর মুঠোফোনে একাধিক বার কল করলে তিনি রিসিভ করেননি।

ইতোমধ্যে ভুক্তভোগীর কাছে  ঘুষ চাওয়ার  কল রেকর্ডিং সাংবাদিকের হাতে পৌঁছালে,  সরিষাবাড়ী সমাজ সেবা অফিসার মদন গোপালকে আনিছুর রহমান আনিছ এর ঘুষ বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পর্কে বলেন, আনিছুর রহমান আনিছ আমার অফিসের সরকারি কেউ না।তিনি এখানে খন্ডকালীন চাকরি করেন।

এবিষয়ে সমাজ সেবা অধিদপ্তর,জামালপুর কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম মুঠোফোনে জানান,বিষয়টি আমি দেখছি।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল