বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ: ৩ জন গ্রেফতার

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ: ৩ জন গ্রেফতার

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৩) ডেকে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর বনচাকী গ্রামের ওই তরুণীর সাথে টিকরপাড়া গ্রামের মোঃ লিটন মোল্লার (৩৩) গত দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে লিটন ও তার সহযোগী সবুজ মোল্লা বিয়ের কথা বলে ভিকটিমকে মোটরসাইকেলে করে আলফাডাঙ্গার কটুরাকান্দি এলাকায় সবুজের বসতঘরে নিয়ে আসে।

সেখানে পৌঁছানোর পর বিবাদীরা তাকে কুপ্রস্তাব দেয়। তরুণী এতে রাজি না হওয়ায় বিবাদীরা তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে পর্যায়ক্রমে রাতভর ধর্ষণ করে। আজ ২৩ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে বিবাদীরা ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(৩) ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং- ১৬, তারিখ: ২৩/০৪/২৬ খ্রিঃ)।

গ্রেফতারকৃতরা হলেন - মোঃ লিটন মোল্যা (৩৩),  সবুজ মোল্যা (২৩) ও  আলী শরীফ (২০)।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত তিন আসামিকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বর্তমানে আসামিরা থানা হাজতে রয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফকির তাইজুর রহমানকে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল