সাতক্ষীরা প্রতিনিধি:
ভারতে পাচারকালে ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ এক নারী চোরচালানীকে আটক করেছে বিজিবি।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে সদর উপজেলার আলীপুর (বাঁকাল চেকপোষ্ট)এলাকা থেকে এই স্বর্ণসহ তাকে আটক করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।আটক নারী চোরচালানীর নাম মোছাঃ শিউলী আক্তার (২৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের মোঃ জুবায়ের হোসেনের স্ত্রী।
বিজিবি সূত্র জানায়, ভারতে পাচারের জন্য স্বর্ণের একটি চালান সাতক্ষীরা থেকে ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি অভিযানিক দল বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন এলাকায় কৌশলে অবস্থান নেয়। এসময় বিকাল ৫টার দিকে ইজিবাইকযোগে শহরের খুলনা রোড মোড় হতে ভোমরা সীমান্ত এলাকার দিকে গমনকালে আলীপুর (বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন) নামক স্থান হতে আভিযানিক দল সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোসাঃ শিউলী আক্তারকে থামিয়ে নারী সৈনিক দ্বারা তল্লাশী করে তার কাছ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচারিত হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বার দু’টির ওজন ৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম। যার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয় এবং উদ্ধারকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমআই