রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রোববার, এপ্রিল ২৬, ২০২৬
খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলগাঁও থানা এলাকার নন্দীপাড়া মসজিদ গলির তিতাস রোডের একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আল আমিনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার পশ্চিম ছয়গাঁও গ্রামে। তার বাবার নাম আমজাদ আলী শেখ। তিনি খিলগাঁও নন্দীপাড়া মসজিদ গলির তিতাস রোড এলাকার ঝরনার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

এ বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, আমরা খবর পেয়ে গতরাতে (শনিবার) তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, স্থানীয়রা জানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহত আল-আমিন পেশায় একজন রিকশাচালক ছিলেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল