রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ডিআইইউতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উদযাপন

রোববার, এপ্রিল ২৬, ২০২৬
ডিআইইউতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উদযাপন

ডিআইইউ প্রতিনিধি:

আজ (২৬ এপ্রিল) ​ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

​এর আগে সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিতিতে আয়োজিত মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখান থেকে ফিরে এসে ডিআইইউ মুটকোর্টে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মেধাস্বত্বের গুরুত্ব ও গবেষণার নতুন নির্দেশনার বিষয়ে আলোচনা করেন তিনি।

​অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, "ইউজিসি থেকে ঘোষণা করা হয়েছে যে, আগামীতে বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র‍্যাংকিং নির্ধারণে মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি (IP) একটি বড় মাপকাঠি হিসেবে কাজ করবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের করা প্রতিটি উদ্ভাবন ও গবেষণার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য এখন থেকে প্যাটেন্ট বা কপিরাইট করা অপরিহার্য।"

​উপাচার্য তাঁর বক্তব্যে মেধাস্বত্ব সংরক্ষণের ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতা ও কারিগরি দক্ষতার অভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, "আমাদের অনেক গবেষক দেশের বাইরে প্যাটেন্ট করলেও দেশে এসে জটিলতার কারণে আগ্রহ হারিয়ে ফেলেন। তবে এখন সরকারিভাবে প্যাটেন্ট প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি গতকাল মাননীয় প্রধানমন্ত্রীও বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন যেন গবেষণা ও সৃজনশীল কাজের মেধাস্বত্ব নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।"

​বিশেষ করে বিজ্ঞান, ফার্মেসি এবং তড়িৎ কৌশলের মতো সৃজনশীল অনুষদগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "ডিআইইউ-এর র‍্যাংকিং বৃদ্ধিতে আপনাদের গবেষণার কোনো বিকল্প নেই। আপনাদের যেকোনো উদ্ভাবন, প্যাটেন্ট বা কপিরাইট করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। আইকিউএসি (IQAC) এবং আইসিটি সেলকে এ বিষয়ে সমন্বিত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।"

​অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপাচার্য তাঁর বক্তব্যের শেষে গবেষণার পথ আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল