ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের (সিপিসি) নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ক্লাবটির অ্যাডভাইজার প্যানেলের তত্ত্বাবধানে ভাইভার মাধ্যমে যাচাই-বাছাই শেষে এ কমিটি চূড়ান্ত করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইউসুফ হোসাইন।
সহ-সভাপতি হিসেবে এমডি মাহাদি রহমান লাবিব, কোষাধ্যক্ষ হিসেবে মো. মসফিকুর রহমান এবং প্রতিযোগিতা বিষয়ক লিড হিসেবে ফারদিন কামাল দায়িত্ব পালন করবেন। নারী সমন্বয়ক মারজানাহ আফরোজ এবং সহকারী নারী সমন্বয়ক হিসেবে মিসকাতুন জান্নাত দায়িত্ব পেয়েছেন।
এছাড়া ইভেন্ট কোঅর্ডিনেটর হিসেবে মো. আল নোমান রবিন মৃধা, সহকারী ইভেন্ট কোঅর্ডিনেটর মাসরাফি মুবিন, জনসংযোগ কর্মকর্তা মো. আসিকুর রহমান খান, প্রোগ্রাম ম্যানেজার এস এম নাবিল আউসাফ এবং প্রকাশনা সম্পাদক হিসেবে মির ইয়াসির আবরার দায়িত্ব পালন করবেন। কমিটিতে আরও কয়েকজন নির্বাহী সদস্য রয়েছেন।
নবনিযুক্ত সভাপতি মো. মেহেদী হাসান বলেন, এই দায়িত্ব কেবল একটি পদ নয়, বরং অন্যদের জন্য সুযোগ তৈরি করার একটি প্রতিশ্রুতি। তিনি জানান, ক্লাবের লক্ষ্য শিক্ষার্থীদের প্রোগ্রামিং, সমস্যা সমাধান ও উদীয়মান প্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং একটি উদ্ভাবনভিত্তিক, গবেষণামুখী ও আন্তর্জাতিক মানের শিক্ষার্থী কমিউনিটি গড়ে তোলা।
সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসাইন বলেন, তাঁর দায়িত্ব হবে পরিকল্পনাকে কার্যকর বাস্তবায়নে রূপ দেওয়া, সমন্বয় বজায় রাখা এবং প্রতিটি উদ্যোগকে সঠিকভাবে এগিয়ে নেওয়া। তিনি মনে করেন, দায়িত্বের প্রকৃত মূল্যায়ন হয় ধারাবাহিকতা, জবাবদিহিতা ও দলগত কাজের মাধ্যমে অর্জিত প্রভাবের মধ্য দিয়ে।
ক্লাবটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল বাসেদ বলেন, নতুন এই কমিটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি চর্চা ও গবেষণামুখী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
একে