বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় ট্রাকে ভর্তি ৮৭৭৫ কেজি অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ, গাড়ির চাকায় পিষে বিনষ্ট

বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
সাতক্ষীরায় ট্রাকে ভর্তি ৮৭৭৫ কেজি অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ, গাড়ির চাকায় পিষে বিনষ্ট

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ থেকে জেলার বাইরে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাকে থাকা ৩৫১ ক্যারেটে ভর্তি ৮ হাজার ৭৭৫ কেজি ক্যামিকেল দিয়ে পাকানো অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করেছে সদর থানা পুলিশ। 

বুধবার (২৯ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরা এতিমখানা মোড় থেকে ট্রাকটি আটক করা হয়। পরে এসব আম বিনষ্ট করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, কালিগঞ্জ থেকে ট্রাকে ভর্তি ক্যামিকেল দিয়ে পাকানো বিপুল পরিমান অপরিপক্ক গোবিন্দভোগ আম জেলার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা ও স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যরা ভোর রাত ৪টার দিকে পুরাতন সাতক্ষীরার এতিমখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। পরে ট্রাকটি থানায় নিয়ে আসার পর সকালে কৃষি বিভাগের কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেটে ভর্তি ৮ হাজার ৭৭৫ কেজি ক্যামিকেল দিয়ে পাকানো অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করা হয়। এসময় অনেক চেষ্টা করেও আমের মালিককে পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, আমগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় এগুলো এখনো খাওয়ার উপযোগি হয়নি। ক্যামিকেল দিয়ে এসব অপরিপক্ক আম পাকানো হয়েছে যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। পরে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেঅনুয়ায়ি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বিবেচনায় বুধবার দুপুরে জব্দ করা এসব আম সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল