বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউটে 'বর্ণীল অতীত ও আলোকিত ভবিষ্যৎ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউটে 'বর্ণীল অতীত ও আলোকিত ভবিষ্যৎ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউট ও হাসপাতালে 'বর্ণীল অতীত ও আলোকিত ভবিষ্যৎ' শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ এপ্রিল (বুধবার)  এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউট ও হাসপাতাল। এতে সভাপতিত্ব করেন ডাঃ মোস্তফা আজিজ সুমন।

অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার ২০০৩ সালে ১৫০ শয্যার এই হাসপাতালের আপগ্রেড এনআইসিআরএইচ প্রজেক্ট এর প্রকল্প পরিচালক নিয়োগ পান। তিনি তার সততা, নিষ্ঠা, মেধা আর সর্বোচ্চ শ্রম দিয়ে এই হাসপাতালটি ৩০০ শয্যায় উন্নীত করেন। তার কাজের সার্বিক সহযোগীতা করেন ডাঃ এ এফ এম কামাল উদ্দিন, ডাঃ মোহাম্মদ সালেহউদ্দীন সাইদ, ডাঃ মোস্তফা আজিজ সুমন, ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ মোঃ রশিদ উন নবী। ডাঃ ফরহাদ হালিম ডোনার তীব্র স্বপ্ন দেখতেন এই হাসপাতালটি একদিন বিশ্ব মানের ক্যান্সার সেন্টার হবে। দেশের ক্যান্সার কন্ট্রোল, সঠিক রোগ নির্ণয়, নির্ভুল ক্যান্সার চিকিৎসা, গবেষণা, ক্যান্সার উচ্চ শিক্ষা, প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী গড়ে তুলবেন। ২০০৮ সালে তাকে রাজনৈতিক কারনে প্রকল্প পরিচালক হতে অব্যাহতি দেয়া হয়।

আজকের আলোচনা সভায় সাবেক প্রকল্প পরিচালাকের স্বপ্নের একটি তথ্য চিত্র প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠানে বক্তাদের কথায় এই হাসপাতালের বর্ণীল অতীত ও আলোকিত ভবিষ্যৎ উঠে আসে।

এসময় ডাঃ মোঃ তৌফিক হাসান ফিরোজ, প্রকল্প পরিচালক, ৮টি বিভাগীয় ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র প্রকল্প উপস্থিত ছিলেন। তিনি বলেন, ৮টি বিভাগে এই হাসপাতাল চালু হলে ঢাকায় রোগীর চাপ কমে যাবে এবং স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছাবে।

অনুষ্ঠানের সভাপতি ডাঃ মোস্তফা আজিজ সুমন গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। 

এসময় তিনি গুণীজনদের পরামর্শ নিয়ে এই হাসপাতাল এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন এবং সবার সহযোগীতা কামনা করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল