বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ডিআইইউ ক্যান্টিনে প্রক্টোরিয়াল টিমের পরিদর্শন

বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
ডিআইইউ ক্যান্টিনে প্রক্টোরিয়াল টিমের পরিদর্শন

ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর নতুন ও পুরাতন ক্যাম্পাসের দুটি ক্যান্টিনে বুধবার (২৯ এপ্রিল) দুপুর দুইটায় পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। ক্যাম্পাসের ক্যাপিটোরিয়া এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ক্যান্টিনগুলোর খাবারের মান, মূল্য তালিকা, স্বাস্থ্যবিধি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনের সময় বড় ধরনের কোনো অনিয়ম ধরা না পড়লেও খাবারের মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তবে তাৎক্ষণিক কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রোভস্ট অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে ক্যান্টিনগুলোর সেবার মান উন্নত করার চেষ্টা চলছে। যেখানে ঘাটতি পাওয়া যাবে, সেখানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।”

ক্যান্টিন সংশ্লিষ্টরা জানান, প্রশাসনের নির্দেশনা মেনে খাবারের মান উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে আরও সতর্ক থাকবেন তারা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যান্টিনের খাবারের মান, দাম ও পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এক শিক্ষার্থী বলেন, “কিছু কিছু খাবারের মান ভালো, তবে সবসময় একই মান বজায় থাকে না।” আরেকজন শিক্ষার্থী বলেন, “দামের তুলনায় খাবারের মান আরও উন্নত হওয়া দরকার।” তবে কেউ কেউ মনে করেন, আগের তুলনায় ক্যান্টিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কিছুটা উন্নত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, এর আগে খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ উঠেছিল এবং সেসব বিষয়েই পূর্বেও পরিদর্শন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও নিয়মিত পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের লিখিত নির্দেশনাও দেওয়া হতে পারে।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল