শনিবার, ০২ মে ২০২৬

নাটোরে ১১ দলের গণমিছিল ও সমাবেশ

শনিবার, মে ২, ২০২৬
নাটোরে ১১ দলের গণমিছিল ও সমাবেশ

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণভোটেরায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ১১ দলের বিক্ষোভ   মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ( ০২  মে ) বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে এগারো দলের উদ্যোগে
একটি বিশাল বিক্ষো়ভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পূনরাই মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 বিক্ষোব মিছিল  পরবর্তী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের  আমীর ড.মীর নুরুল ইসলাম,  জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) আহ্বায়ক আব্দুল মান্নাফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হাকিম,নাটোর খেলাফত মজলিসের অন্যতম নেতা রেজাউল করিম, এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ও রাজশাহী বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক ইফতেখার শাওন ও ছাত্র শিবিরের জেলা সভাপতি জাহিদ হাসান সহ ১১ দলের জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বক্তারা বলেন, বিএনপি জোট সরকার গঠনের দুই মাস পার হলেও   জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। এতেই প্রমান হয়েছে তারা জুলাই সনদের সাথে গাদ্দারি করছে। জুলাই সনদ বাস্তবায়নে এগারো দলীয় জোট বিএনপি সরকারকে বাধ্য করবে।

বক্তারা আরো বলেন, বিএনপি সরকার গঠনের দুই মাসে তেল,গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।  সকল শিক্ষাঙ্গনে বিএনপির ছাত্র সংগঠন সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা যদি সংশোধন না হয় জনগণ আবারো রাজপথে নেমে ৫ আগস্টের মত সমুচিত জবাব দেবে।

বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন,
তেল,গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধগতি রোধসহ সকল শিক্ষাঙ্গনে ছাত্রদলের সন্ত্রাসী কার্যক্রম বন্ধেরদাবী জানান। 

অন্যথায় সরকারের পতন আন্দোলন শুরু করার হুমকি দেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল