সোমবার, ০৪ মে ২০২৬

নোয়াখালীতে অর্ধ কোটি টাকার চোরাই গার্মেন্টস ফেব্রিক্স উদ্ধার

সোমবার, মে ৪, ২০২৬
নোয়াখালীতে অর্ধ কোটি টাকার চোরাই গার্মেন্টস ফেব্রিক্স উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার চোরাইকৃত গার্মেন্টস ফেব্রিক্স উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার দুপুরে অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম ডিবির উপ-পরিদর্শক (এসআই) মহি উদ্দিন রাজু। উদ্ধার করা এসব ফেব্রিক্স চট্টগ্রাম থেকে চুরি হওয়া বলে জানায় পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২ নং চরবাটা ইউনিয়ন  স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আবুল বাসার নামের  একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যেই ঘর থেকে মালামাল উদ্ধার করা হয়েছে সেটি সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদার।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী দাবি করেন, নুরুল হুদা চোরাইকৃত মালামালের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে নিজেকে আড়াল করতে তিনি ঘরটি ভাড়া দেওয়া হয়েছে বলে দাবি করছেন।

অভিযোগের বিষয়ে নুরুল হুদা বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি অনেক আগেই ঘরটি ভাড়া দিয়েছি। কে বা কারা এসব কাজে জড়িত, সে বিষয়ে আমি কিছুই জানি না।

চট্টগ্রাম ডিবির উপ-পরিদর্শক (এসআই) মহি উদ্দিন রাজু বলেন, আমরা ৬০-৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। অভিযান এখনো চলমান আছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল