শনিবার, ০৯ মে ২০২৬

সাতক্ষীরায় অজ্ঞাত ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

শনিবার, মে ৯, ২০২৬
সাতক্ষীরায় অজ্ঞাত ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

মুহা: জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় অজ্ঞাত দুর্বৃত্তরা এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  হত্যা করেছে। শনিবার (৯ মে) সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি  ইউনিয়নের সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২)। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের মোহর আলী সরদার এর ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন ফিংড়ী ইউনিয়নের সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের  উত্তর পশ্চিম পার্শ্বে  জনৈক দাউদ মাস্টারের ঘেরের ভিতর পুকুরের দক্ষিন পূর্ব কিনারে পানির মধ্যে এক ব্যক্তির  দুই পা ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা ৯৯৯ কল দেয়।

খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এস আই মোঃ হাবিবুর রহমান সকাল ৭ টার দিকে  ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের মাধ্যমে পুকুর থেকে জিন্নাত আলী ওরফে জিন্নাহ এর মরদেহ উদ্ধার করে।  মৃতের ডান চোখের উপর বরবর কপালে, ডান কানের পিছনে ও মাথার পিছনে ডান পাশের উপরিভাগে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে অজ্ঞত  দুর্বৃত্তরা  রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ঘেরের মধ্যে পুকুরের পানিতে ফেলে দেয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) সুশান্ত কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল