রবিবার, ১০ মে ২০২৬

পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ

রোববার, মে ১০, ২০২৬
পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্ট মাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

রোববার (১০ মে) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুদ্দিন আহমদ জানান, এরই মধ্যে উপাচার্যের কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক।

অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, আমি একটি বিশেষ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে আসি। তখন সবকিছু বেশ অগোছালো ছিল। প্রভোস্টরা ছিলেন না। এখন পরিস্থিতি বেশ ভারসাম্যপূর্ণ, তাই একটু বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিজেকে একটু সময় দেওয়া দরকার। পুরোপুরি ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল