শাফায়াত হোসেন সোহাগ:
ব্যস্ত শহরের ভিড়ে ছোট্ট এক প্রশান্তির নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এটি পুরান ঢাকার সদরঘাট এলাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আকারে ছোট হলেও এর ইতিহাস গভীর ও গৌরবময়। এই ক্যাম্পাস থেকেই উঠে এসেছেন ভাষা শহীদ রফিক, শহীদ ইকরামুল হক সাজিদ এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
আমি রসায়ন বিভাগের ২১ ব্যাচের একজন শিক্ষার্থী। ল্যাবের গন্ধ, বিকারের স্বচ্ছতা আর পরীক্ষার অনিশ্চয়তার মাঝেই আমি নতুন কিছু আবিষ্কারের স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি—একদিন আমার অর্জিত সম্পদ থেকে অনুদান দিয়ে একটি বাগান গড়ে তুলব, যা এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দর ও জীবন্ত করে তুলবে। মাঝে মাঝে ভাবনায় ডুবে যাই—কোনো একদিন হয়তো দ্বিতীয় ক্যাম্পাসটি পূর্ণতা পাবে।
সীমাবদ্ধতার মাঝেও এখানে রয়েছে অফুরন্ত সম্ভাবনা, বন্ধুত্ব আর সংগ্রামের গল্প—যা একে আমার কাছে সত্যিকারের “পথিকের আস্তানা” করে তুলেছে। আমিও একসময় ছিলাম এক পথিক, যে হাজার পথ পাড়ি দিয়ে এই ছোট্ট কিন্তু প্রাণবন্ত ক্যাম্পাসের অংশ হয়েছি।
লেখক: রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।