মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর মৃত্যু পরবর্তী গার্ডঅব অনারের মধ্য দিয়ে জাতীর দুই বীর সেনানী মহান মুক্তিযোদ্ধের অকুতভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধাদের দাফন সম্পূর্ণ হয়েছে। একই দিনে এই দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে নোয়াখালীতে নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার (১৫ মে) সকাল ১০ ঘটিকায় ও ১১ ঘটিকায় আলাদা আলাদা ভাবে গার্ডঅব অনারের মাধ্যমে এই দুই বীর সেনাকে বিদায় জানান কবিরহাট উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ব্যাক্তি ও সামাজিক ব্যাক্তিবর্গ।
নিহত বীর মুক্তিযোদ্ধারা হলেন, ঘোষবাগ ইউনয়নের মোঃ শফিউল্লাহ। তিনি দীঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করিয়াছেন। আরেক মুক্তিযোদ্ধা কবিরহাট উপজেলার নরসিংহপুর গ্রামের আব্দুল হাই মিয়া তিনি একই দিন রাতে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেছেন। এই দুই বীর যোদ্ধারা মৃত্যুকালে ছেলে-মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।
এসময় এই দুই বীর মুক্তিযোদ্ধাদের বিদায় জানাতে জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ ছুটে আসেন ও মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে মরহুমদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এমআই