রবিবার, ১৭ মে ২০২৬

টেন ইলেভেন-লেদার ইতালিয়ানের জমকালো পুরস্কার বিতরণী

রোববার, মে ১৭, ২০২৬
টেন ইলেভেন-লেদার ইতালিয়ানের জমকালো পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ নগরীতে টেন ইলেভেন এন্ড লেদার ইতালিয়ানের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (১৬ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টায় নগরীর রাম বাবু রোডস্থ এস এস নর্থ ভ্যালি (গ্রাউন্ড ফ্লোর)-এ এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ক্রেতাদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আয়োজকরা। প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হয় একটি এফজেড মোটরসাইকেল। এছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে ওয়ালটন ফ্রিজ, তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি, চতুর্থ পুরস্কার মাইক্রোওভেন ওভেন এবং পঞ্চম পুরস্কার হিসেবে একটি ভিভো স্মার্টফোন প্রদান করা হয়।

এছাড়াও ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারী বিজয়ীদের প্রত্যেককে ৫ হাজার টাকার গিফট কার্ড প্রদান করা হয়েছে, যা উপস্থিত অতিথি ও ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেন ইলেভেন এন্ড লেদার ইতালিয়া তাদের সকল পণ্যে বিশেষ ১০ শতাংশ ছাড় সুবিধা দিচ্ছে। এই অফারকে ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ ও ঈদ উপহার হিসেবে উল্লেখ করেন তারা।

অনুষ্ঠানে টেন ইলেভেন এন্ড লেদার ইতালিয়ানের জিএম, এজিএম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এবং বিপুল সংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল