সোমবার, ১৮ মে ২০২৬

চীনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, সরানো হয়েছে হাজারো মানুষকে

সোমবার, মে ১৮, ২০২৬
চীনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, সরানো হয়েছে হাজারো মানুষকে

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের লিউঝৌতে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে অনেক বাড়ি। খবর ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের।

সোমবার (১৮ মে) ভোরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংশি প্রদেশের লিউঝৌ শহরের কাছে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

হঠাৎ কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৩টি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। আরও খবর আসছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। তবে ভূমিকম্পে দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

ভূমিকম্পের পর রেলপথ ও পরিবহন অবকাঠামোতে কোনো ক্ষতি হয়েছে কি না, তা পরিদর্শন করছে কর্তৃপক্ষ। এ কারণে আঞ্চলিক পরিবহন সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিযোগাযোগসহ জরুরি সেবাগুলো স্বাভাবিক রয়েছে।

ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। সম্ভাব্য আফটারশক ও ঝুঁকিপূর্ণ ভবন থেকে জনগণকে দূরে রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল