মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষ, ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
ওই অফিস আদেশে বলা হয়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হলে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে। এ সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করে। পাশাপাশি সহকারী প্রক্টর ও আবাসিক শিক্ষকদের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগও আনা হয়।
ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে বলে জানানো ওই আদেশে।
ওই আদেশে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ‘Ordinance of Students Discipline’ এর ১৪ ও ১৫ ধারা অনুযায়ী, অনৈতিক কার্যকলাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারি সম্পত্তি ক্ষতিসাধনের অভিযোগে অভিযুক্ত ৩১ শিক্ষার্থীকে সাময়িক মনীষা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে বের জানানো হয়।
এমআই