শুক্রবার, ২২ মে ২০২৬

শিশুদের ধর্ষণকারী বা নির্যাতনকারী যেই হোক কোন ছাড় নেই: দিনাজপুরে সমাজকল্যানমন্ত্রী

শুক্রবার, মে ২২, ২০২৬
শিশুদের ধর্ষণকারী বা নির্যাতনকারী যেই হোক কোন ছাড় নেই: দিনাজপুরে সমাজকল্যানমন্ত্রী

মুরাদ ইমাম কবির, হিলি রিপোর্টার:

সমাজকল্যানমন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন যারা শিশুদেও ধর্ষন করে বা নির্যাতন করে বেগম খালেদা জিয়ার সময়ে নির্ধারন করা আছে মৃত্যুদন্ড। এর পরে আর কি শাস্তি দিতে চান সেটাও চিন্তা করতে হবে। ঘটনার ২৪ঘন্টার মধ্যেই অপরাধিকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এটির বিচারের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সাধারন মানুষের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন,শিশু নির্যাতন, নারী নির্যাতন,চাদাবাজী, দখলবাজী,মাদক এগুলো নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা। সে আমার দলের হোক আপনার দলের হোক বা নির্দলীয় হোক যেই হোকনা কেন কাওকে ছাড় দেওয়া হবেনা।

তিনি আরো বলেন,আজকে যারা কিছু ঘটনা নিয়ে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করতেছে মানুষকে উত্তেজিত করে মানুষকে মব কালচারের দিকে ধাবিত করার চেষ্টা করতেছে। কোন অবস্থাতেই কেউ যদি মনে করেন ধাক্কা দিলেই সরকার চলে যাবে বা পালিয়ে যাবে তারা বোকার স্বর্গে আছেন। এই সরকার জনগনের ভালোবাসা ও স্নেহ নিয়ে দায়ীত্ব পালন করছেন। জনগনের সেবায় নিয়োজিত রয়েছে জনগনকে ছেড়ে অন্য পক্ষে অবস্থান নিবেনা বলেও মন্তব্য করেন।

এছাড়া তিনি হিলির রাস্তাঘাট,ট্রেন থামা,বন্দরের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নমুলক কর্মকান্ড অচিরেই শুরু হবে বলেও জানান। মতবিনিময়সভা শেষে তিনি উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ও গীর্জায় আর্থিক অনুদানের কাগজ তুলে দেন। উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল