রবিবার, ২৪ মে ২০২৬

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

রোববার, মে ২৪, ২০২৬
ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন,  ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তদের হামলায় আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
হত্যার পর তার মরদেহ পুকুরে ফেলে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।

রবিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম বাবু উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার দুপুরে স্থানীয়রা কুড়ালিয়া গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে যায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। 

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল