শনিবার, ৩০ মে ২০২৬

নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

শনিবার, মে ৩০, ২০২৬
নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

নিজ নিজ অবস্থান থেকে সবাইকে রাষ্ট্র গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আজকের কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা অঙ্গীকার করি সমাজের সবাই বিভিন্নভাবে একে অন্যের সাহায্য ও সহযোগিতা করবো। একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে একে অন্যের প্রতি সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা আজকে সেই কাজটি করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি—যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদের সহযোগিতা করবো। তাদের সাহায্য করবো একজন নাগরিক হিসেবে।

জনসাধারণের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে দেওয়া বক্তব্য দীর্ঘ না করে বলেন, আজকে আর কথা বলবো না। কারণ, আমাদের এ অনুষ্ঠানটির কারণে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। সাংগঠনিক কার্যক্রম বিষয়ে অন্যদিন সভা-সমাবেশ করবো। সেদিন আমরা বসে ভালো করে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করবো।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কাপড় ও খাবার বিতরণ করা হয়।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল