মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফরিদপুরের সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার

সোমবার, জুন ১৫, ২০২৬
ফরিদপুরের সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) বিকেল ইউনিয়নের নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বাবু মোল্যা সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত আঃ কুদ্দুছ মোল্যার ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। 

ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রাম এলাকা থেকে ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি বাবু মোল্যাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। 

তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল