মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
"করবো মোরা ফল চাষ সংরক্ষণ করবো বারো মাস" এমন স্লোগানকে সামনে রেখে হারিয়ে যাওয়া ও দেশীয় বিভিন্ন ফলের সাথে ভবিষ্যত প্রজন্মকে পরিচিত করতে এবং ফল খাওয়ায় আগ্রহী করাতে দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে অফিস প্রাঙ্গনে এই ফল মেলা অনুষ্ঠিত হয়। মেলায় স্থানীয় ভাবে উৎপাদিত ফজলি, আমরুপালি, বানানা ম্যাংগো সহ ১১প্রজাতির নানা ধরণের আম এবং আতা, বন কাঠালন, বেল, চলতা, কামরাঙ্গা সহ বিভিন্ন প্রজাতীর মোট ৪৬ প্রকার দেশী ও বিদেশি বিভিন্ন ফল প্রদর্শনী করা হয়।
এতে বক্তারা ফলের পুষ্টিগুন সম্পর্কে সকলকে অবগত করেন এবং বিভিন্ন দেশীয় ফলের সাথে শিক্ষার্থীদের পরিচয় করায়ে দেন। সেই সাথে প্রত্যেকের পুষ্টি চাহিদা মেটাতে ফল খাওয়ার কোন বিকল্প নেই তাই সকলকে ফল খাওয়ার পরামর্শ দেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা,কৃষি কর্মকর্তা আরজেনা বেগম,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমানসহ অনেকে।
এমআই