বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, ভস্মীভূত ৫ দোকান

বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, ভস্মীভূত ৫ দোকান

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। অগ্নিকাণ্ডে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

​নিহত বাবুল মোল্যা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে। তিনি পেশায় একজন নসিমন চালক ছিলেন। 

স্থানীয়রা জানান, বাজারে আগুন লাগার পর বাবুল মোল্যা স্থানীয়দের সাথে আগুন নেভানোর কাজে অংশ নেন। এ সময় একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে বাবুল মোল্যা, আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ কয়েকজন গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্র শব্দে চারপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্যাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ জানান, 'প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল