মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

সোমবার, জুন ৮, ২০২৬
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

স্পোর্টস ডেস্ক:

আর মাত্র ৩ দিন পর মাঠে গড়াবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয় জনপ্রিয় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিশ্বকাপে মোট ৪৮টি দল ১০৪টি ম্যাচ খেলবে যা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ডও বটে। ৪৮ দলের এই আসর চলবে ৩৯ দিন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ সহ প্রতিটি দলের জন্য রয়েছে প্রাইজমানির ব্যবস্থা।

বিশ্বকাপের এবারের আসরে ৮৭১ মিলিয়ন ডলার তথা বাংলাদেশ মুদ্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা পুস্কার দেওয়া হবে। যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ৫০ মিলিয়ন ডলার তথা ৬১৩ কোটি টাকা। গ্রুপপর্ব থেকে চ্যাম্পিয়ন সব পর্যায়ের দলের জন্যেই থাকছে পুরস্কার।

বিশ্বকাপের রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। ৩য় ও ৪র্থ হওয়া দল পাবে যথাক্রমে ২৯ ও ২৭ মিলিয়ন ডলার করে। এছাড়া যারা কোয়ার্টার ফাইনাল খেলবে তারা পাবে ১৯ মিলিয়ন ডলার এবং রাউন্ড অফ সিক্সটিনের জন্য বরাদ্দ রয়েছে ১৫ মিলিয়ন ডলার।

রাউন্ড অফ ৩২-এ উঠলেও রয়েছে পুরস্কার। সেখানে প্রত্যেক দল পাবে ১১ মিলিয়ন ডলার করে। যদি কোন দল গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় তাদেরও খালি হাতে ফিরতে হবে না। তারা পাবে ৯ মিলিয়ন ডলার করে।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল