মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

মঙ্গলবার, জুন ৯, ২০২৬
ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ জুন) সকালে হরমোজগান ও কেরমান প্রদেশের সারগাজ এলাকার কাছে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি একাধিক সক্রিয় ভূতাত্ত্বিক ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। উদ্ধার ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো পরিস্থিতির ওপর নজর রাখছে।

এর আগে সোমবার সকালে ফিলিপাইনে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ মানুষ। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল