শনিবার, ১৩ জুন ২০২৬

ফরিদপুরে ২৬ হাজার টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শনিবার, জুন ১৩, ২০২৬
ফরিদপুরে ২৬ হাজার টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ মো. শরিফুল শেখ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা।

 শনিবার (১৩ জুন) ভোর ৬ টার দিকে আলফাডাঙ্গা থানার কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে র‍্যাব-১০-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফুল শেখকে হাতেনাতে আটক করা হয়। সে কৃষ্ণপুর এলাকার মৃত বদিয়ার শেখের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত শরিফুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলার আলফাডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই "জিরো টলারেন্স" নীতি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল