রবিবার, ১৪ জুন ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি স্বাক্ষরের সম্ভাবনা: পাকিস্তান

শনিবার, জুন ১৩, ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি স্বাক্ষরের সম্ভাবনা: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত অবসানের লক্ষ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক শান্তিচুক্তি সই হতে যাচ্ছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই তথ্য নিশ্চিত করেন।

শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান চুক্তির ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। এরপর আগামী সপ্তাহে দুই পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা হবে।

শেহবাজ শরিফ বলেন , শান্তিচুক্তির আগের যেকোনো সময়ের চেয়ে এখন আমরা অনেক বেশি কাছাকাছি অবস্থানে আছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর পাকিস্তান ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নেবে এবং পরবর্তী ধাপে আগামী সপ্তাহে কারিগরি আলোচনা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এই ঐতিহাসিক শান্তিচুক্তি দীর্ঘমেয়াদি শান্তির জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে বলে আমরা আত্মবিশ্বাসী।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরান উভয়পক্ষই ইঙ্গিত দিয়েছে যে, যুদ্ধ থামানোর বিষয়ে একটি সমঝোতায় তারা খুব কাছাকাছি পৌঁছে গেছে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশ একটি চুক্তির খসড়া দেখে সম্মত হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই প্রাথমিক চুক্তি স্বাক্ষর হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়। জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একই সময়ে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে হামলা শুরু করলে ইরান সমর্থিত এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।

তিন মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে এবং তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সূত্র: রয়টার্স

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল