সর্বশেষ সংবাদ
সময় জার্নাল প্রতিবেদক :
সারাদেশের তৃণমূল থেকে শুরু করে শহর-উপশহরের কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের বাজার তৈরিতে ৪৯৩টি উপজেলায় প্রদর্শনী ও বিপণন কেন্দ্র করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ঐক্য ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থাকে সঙ্গে নিয়ে এ কার্যক্রম চালাবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।
বুধবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ নিয়ে সমঝোতা চুক্তি সই হয়েছে। ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’ নামের এসব বিপণন কেন্দ্র স্থাপন করা হবে।
বিসিক চেয়ারম্যান মোশতাক হাসানের সভাপতিত্বে চুক্তি সই অনুষ্ঠানে সংস্থার সচিব মফিদুল ইসলাম ও ঐক্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অপু মাহফুজ চুক্তিতে সই করেন।
উদ্যোক্তাদের প্রশিক্ষণ, তাদেরকে নিয়ে টেলিভিশনে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান সম্প্রচার, দেশি উদ্যোক্তাদের পণ্য অনলাইনে বিক্রির মাধ্যমে বাজার বাড়ানোসহ বিভিন্ন সহায়তামূলক কাজ করছে ঐক্য ফাউন্ডেশন। বিসিকের সঙ্গেও আগে থেকে যুক্ত আছে এ ফাউন্ডেশন।
সময় জার্নাল/ইএইচ
এ বিভাগের আরো
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল