সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
জামায়াত নেতা
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন 'পিতার প্রত্যাবর্তন' অনুষ্ঠানে এবার দেখা যাবে বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচিত বঙ্গবীর কাদের সিদ্দিকীকে। তিনি দীর্ঘ দিন গণমাধ্যমে অনুপস্থিত থাকার পর আবারো সামনে এসেছেন।
সেখানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ৭৫ পরবর্তী প্রতিরোধ যুদ্ধ ও বর্তমান রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন প্রবীণ এই রাজনীতিবিদ। এছাড়াও বিশ্ব গণমাধ্যমে তার নাম উঠে এলে সে প্রসঙ্গে কি বলেছিলেন জাতির পিতা, এ নিয়ে স্মৃতিচারণ করেন তিনি।
আলোচনায় বেগম মুজিবের স্নেহ ও সারল্যের উল্লেখ করেন তিনি। এছাড়াও বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে পারিবারিক ঘনিষ্ঠতার কথা, বিশেষ করে বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রতি তার গভীর প্রেম, অনুভব উঠে এসেছে তার আলোচনায়।
একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় বিশেষ অনুষ্ঠানটি আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রুশো রকিব।
সময় জার্নাল/আইপি
এ বিভাগের আরো
তারেক রহমানের সমাবেশ
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল