মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর ২০২৫) বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, "ইতোপূর্বে দিনাজপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল। আজ ৬ নভেম্বর ২০২৫ তারিখে তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে দিনাজপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকবেন।"
উল্লেখ্য, চলতি বছরের ২ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক পত্রে বখতিয়ার আহমেদ কচির সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছিল। একই পত্রে জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এমআই