বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জব্দ, আটক ১

বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জব্দ, আটক ১

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও বাল্কহেডসহ একজনকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে উপজেলার গয়েশপুর ঘাট এলাকায় ২ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

আটক ব্যক্তির নাম মো. বেলায়েত মোল্লা (৪৫)। তিনি নড়াইল জেলার বুড়িখালী গ্রামের মো. হান্নান মোল্লার ছেলে।

 জানা যায়, মধুখালী ও মাগুরা সদর উপজেলার সীমান্তবর্তী গয়েশপুর ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে  বৃষ্টি উপেক্ষা করে অভিযান চালানো হয়। অভিযানে বালু উত্তোলনের সময় বেলায়েত মোল্লাকে হাতেনাতে আটক করা হয়। একই সাথে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড, একটি ড্রেজার ও একটি আনলোডার মেশিন জব্দ করা হয়।

জব্দকৃত যন্ত্রপাতি কামারখালী ইউপি চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী ইরানের জিম্মায় দেওয়া হয়েছে। এছাড়া আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে থানা হেফাজতে পাঠানো হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, উপজেলার যেকোনো অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল