ডিআইইই প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শাখার সভাপতি আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইনের এক যৌথ বিবৃতিতে এ বার্তা দেন।
শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের দেশের একজন প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ ও সাহসী নেত্রী ছিলেন। তাঁর ইন্তেকাল জাতীয় রাজনীতিতে একটি শূন্যতার সৃষ্টি করেছে। এই শোকের মুহূর্তে আমরা শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক নেতা-কর্মী এবং দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
তারা আরও বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদান মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে জান্নাত নসীব করুন এবং তার পরিবারসহ সকলকে এই কঠিন সময়ে ধৈর্য্য দেন।”
শোক বার্তায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের উন্নতি ও স্থিতিশীলতার পথে দেশের সকল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার জন্য দোয়া করেন।
একে