মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হিলিতে চেকপোষ্ট বসিয়েছে তল্লাশী কার্যক্রম চালাচ্ছে বিজিবি

সোমবার, ফেব্রুয়ারী ২, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হিলিতে চেকপোষ্ট বসিয়েছে তল্লাশী কার্যক্রম চালাচ্ছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, শান্তিপুর্ন, ও উৎসবমুখর করতে দিনাজপুরের হিলিতে চেকপোষ্ট বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নির্বাচন কালীন দায়ীত্ব পালনের অংশ হিসেবে গত ১লা ফেব্রুয়ারী থেকে হিলিতে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে কার্যক্রম চালানো হচ্ছে বলে বিজিবি সুত্রে থেকে জানা গেছে।

সোমবার সকাল থেকে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এই চেকপোষ্ট বসানো হয়েছে।

সন্দেহভাজন ব্যাক্তি, বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেলে তল্লাশি চালাচ্ছেন বিজিবি সদস্যরা। যাতে কোন ধরনের সন্দেহজনক তৎপড়তা দ্রুত শনাক্ত করা যায় বলে জানিয়েছে বিজিবি।

নির্বাচন কালীন সময়ে শান্তিপুর্ন পরিবেশ নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষা ও জনগনের ভোটাধিকার সুরক্ষায় এই তৎপরতা বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল