মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রাবিপ্রবিতে অরাজনৈতিক সংগঠন বাঁধনের কমিটিতে ছাত্রলীগ নেতা ফাতিক

মঙ্গলবার, ফেব্রুয়ারী ৩, ২০২৬
রাবিপ্রবিতে অরাজনৈতিক সংগঠন বাঁধনের কমিটিতে ছাত্রলীগ নেতা ফাতিক

রাবিপ্রবি প্রতিনিধিঃ দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা আলিফ সাঈদ ফাতিককে সাধারণ সম্পাদক করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) রক্তদাতাদের সংগঠন বাঁধনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২-এর বার্ষিক সাধারণ সভা, রক্তদাতা সংবর্ধনা, দায়িত্ব হস্তান্তর ও নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত হয়। সভায় আগামী এক বছরের জন্য (২০২৬) নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হাসিবুর রহমান মিশকাত (এফএমআরটি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্রলীগের সংসদীয় আসনভিত্তিক সমন্বয়ক টিমের সদস্য আলিফ সাঈদ ফাতিক (টিএইচএম)।

ছাত্রলীগ নেতা বাধঁনে যুক্ত হওয়ার বিষয়ে সদ্য সাবেক সভাপতি প্রমিত রায়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,"ফাতিক বিগত নির্বাচনের সময় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। কিন্তু সে জুলাইয়ের পক্ষের সদস্য। সে ক্যাম্পাসের বাহিরে রাজনীতিতে যুক্ত থাকতে পারে কিন্তু বাঁধনের কমিটিতে রাজনীতি না করলেই হলো।" 

নাম প্রকাশ না করার শর্তে আরো এক শিক্ষার্থী বলেন, বাঁধনকে অরাজনৈতিক সংগঠন হিসেবে জানলেও এখানে রাজনৈতিক ব্যক্তিরা যেভাবে গুরুত্বপূর্ণ পদ দখল করছে তাতে সামনে অরাজনৈতিক সংগঠন থেকে বাধঁন রাজনৈতিক সংগঠনে পরিণত হওয়ার আশঙ্কা করছি। এখন যদি নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের পদ দেয়া হয় তাহলে কিছু বলার নেই। আশা করছি রাবিপ্রবি প্রশাসন ও বাঁধনের কেন্দ্রীয় নেতারা এই ব্যাপারে পদক্ষেপ নিবেন।

উল্লেখ্য, বাঁধন ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়ে এখন দেশের সর্ববৃহৎ স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনে পরিণত হয়েছে। রাবিপ্রবি ইউনিট প্রতিষ্ঠার পর থেকে নিয়মিতভাবে রক্তদান কার্যক্রম, সচেতনতামূলক প্রচারনা এবং মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল