বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাজীবপুরে ইয়াবা ট্যাবলেট সহ নারী আটক

বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
রাজীবপুরে ইয়াবা ট্যাবলেট সহ নারী আটক

রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:

রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই সরকার পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য বিক্রি করার কারনে তারা ভানু নামের এক নারীকে আটক করেছে রাজীবপুর থানা  পুলিশ সদস্যরা। 

এসময় তার ঘর থেকে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে,আটককৃত তারা ভানু এবং  তার স্বামী হাসানুর দুজনেই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুসা মিয়া বলেন, আটককৃত তারা ভানু ও তার স্বামী  দুজনেই মাদক ব্যবসায় জড়িত। আজকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে। 

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল