বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সময় জার্নালের হৃদয়

মঙ্গলবার, ফেব্রুয়ারী ৩, ২০২৬
ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সময় জার্নালের হৃদয়

সময় জার্নাল ডেস্ক :

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’-এ সেরা উদীয়মান প্রতিবেদক ২০২৫ নির্বাচিত হয়েছেন  সময় জার্নালের ডিআইইউ ক্যাম্পাস প্রতিনিধি মোঃ হৃদয়। “ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে ” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডিআইইউসাস কর্তৃক আয়োজিত ‘পলিসি কনক্লেভ অন মিসইনফরমেশন: চ্যালেঞ্জেস টু গভর্ন্যান্স অ্যান্ড ডেমোক্রেসি’ শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিজয়ীদের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে চারজনকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে সেরা উদীয়মান রিপোর্টার নির্বাচিত হন হৃদয় । বেস্ট ফিচার রাইটার নির্বাচিত হন ডিআইইউসাসের সহ-সভাপতি ও আজকের পত্রিকার ডিআইইউ প্রতিনিধি তানজিল কাজী। সেরা ক্যাম্পাস রিপোর্ট নির্বাচিত হন ডেইলি ক্যাম্পাসের নূর ইসলাম। এছাড়া সেরা গ্রাফিক্স সম্পাদক নির্বাচিত হন ডিআইইউসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সকালের সময়ের ডিআইইউ প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ।

ডিআইইউসাসের এ পলিসি কনক্লেভ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা, একুশে টেলিভিশনের সিনিয়র নিউজ রিপোর্টার রাজিউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল আলম (প্রেস সচিব, মাননীয় প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ)। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জাহিদুল ইসলাম (উপাচার্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), মারুফ কামাল খান (সম্পাদক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), মাহফুজুর রহমান (সম্পাদক, ইউএনবি), ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম (বিভাগীয় প্রধান, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ, ইউআইইউ) এবং ফসিহ উদ্দিন মাহতাব (সাবেক সভাপতি, বিএসআরএফ)।

এসময় ডিআইইউসাসের সাবেক সভাপতি মুসা মল্লিক, বর্তমান সভাপতি কালাম মাহমুদসহ সমিতির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল