সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
জামায়াত নেতা
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবীর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাগাতিপাড়া পাইলট স্কুল মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের সামনে দিয়ে মালঞ্চী রেলগেটে গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবী, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিণী ফাতেমা খানম এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের নারী সমাজ আজ আর পিছিয়ে নেই। ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। তাঁরা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের সচেতন অংশগ্রহণ সময়ের দাবি।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিতে এবং ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য মহিলা কর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রায় সহস্রাধিক মহিলা কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিল ও পথসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলে। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে মিছিলটি সাধারণ মানুষের মাঝে ভোটের গুরুত্ব ও সচেতনতার বার্তা পৌঁছে দেয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে কর্মসূচি শেষ হয়।
একে
এ বিভাগের আরো
জামায়াত নেতা
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল