সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ

সোমবার, ফেব্রুয়ারী ৯, ২০২৬
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কেবল দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার, সাধারণ আনসার বা ভিডিপির 'নির্বাচন সুরক্ষা ২০২৬' এপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন।

তবে কেন ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবেন না—এমন প্রশ্নের জবাবে সোমবার সকালে নির্বাচন কমিশনার (ইসি) বেগম তাহমিদা আহমদ বলেন, ‘আমি তো জানি ভোটকেন্দ্র ভোটাররা মোবাইল নিতে পারবেন না। বাকিদের বিষয়ে আমার জানা নেই।’

ভোন্দ্রে যদি অনিয়ম হয়, সাংবাদিকরাই সেটার ছবি জাতির কাছে তুলে ধরেন। সে ক্ষেত্রে যদি এই নিষেধাজ্ঞা থাকে তাহলে সাংবাদিকরা কী করবে? জবাবে তিনি বলেন, ‘পুলিশের বডি–ওর্ন ক্যামেরা ও সিসিসি ক্যামেরা আছে, সেখান থেকে সাংবাদিকরা ছবি সংগ্রহ করতে পারবেন।’

এ সময় তিনি আর কোনো কথার উত্তর না দিয়ে ইসির অপর কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল