সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

ফরিদপুরে দুর্নীতিমুক্ত আগামীর অঙ্গীকার শামা ওবায়েদের

সোমবার, ফেব্রুয়ারী ৯, ২০২৬
ফরিদপুরে  দুর্নীতিমুক্ত আগামীর অঙ্গীকার শামা ওবায়েদের

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) নির্বাচনি এলাকায় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার বিকালে নগরকান্দা উপজেলা সদরের মাহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার সময় নিজের প্রয়াত পিতা ও বিএনপির বর্ষীয়ান নেতা কে এম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।

পিতার আদর্শ ও মানুষের ভালোবাসা জনসভায় শামা ওবায়েদ বলেন, "আমার পিতার জন্য এই অঞ্চলের মানুষ তাদের সর্বোচ্চ ভালোবাসা বিলিয়ে দিয়েছে। আমার পিতা দল, মত, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে থেকে নগরকান্দা-সালথার মানুষকে আগলে রেখেছিলেন। আজ তার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।" এ সময় মাঠজুড়ে উপস্থিত নেতা-কর্মীদের মাঝেও শোকাবহ পরিবেশ তৈরি হয়।

তিনি বলেন, নির্বাচিত হলে শামা ওবায়েদ তার পিতার আদর্শ লালন করে সবাইকে নিয়ে চলার প্রতিশ্রুতি দেন। তিনি বিশেষ করে কৃষি খাতের উন্নয়নে গুরুত্বারোপ করে বলেন,  সরকারি সেবা নিশ্চিত করতে ডিজিটাল কৃষক কার্ড প্রবর্তন করা হবে।


বিজয় নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, "আমি একা সংসদে যাব না, আপনারা সবাই আমার সাথে সংসদে যাবেন।" সভার একদম শেষ পর্যায়ে তিনি পুনরায় তার বাবার কথা স্মরণ করে ভোট প্রার্থনা করেন। 

উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিশাল জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল