বাগেরহাট প্রতিবেদক :
বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত রবিবার ভোর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঠোডার বাজার এলাকায়।
৭নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি আজমল শিকদারসহ স্থানীয়রা প্রত্যক্ষর্দশীরা জানান, ঠোডার বাজারের চা বিক্রেতা আনসার তালুকদার তার দোকানে এসে প্রথমে দেখতে পায় জামায়াত ইসলামীর নির্বাচনী অফিসে আগুন জ¦লছে। পরবর্তী তিনি ডাকচিৎকার করলে আশেপাশের স্থানীয়রা এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে নেন। ততক্ষনে অফিস ঘরটির কর্নারের একটি অংশ মূল ফটকের দরজা আগুনে পুড়ে যায়।
আব্দুল রাজ্জাক, মাওলানা ইমাম হোসাইন শিকদার, দোকান মালিক জসিম শেখসহ স্থানীয়রা বলেন, কে বা কারা ভোর রাতে শত্রুতামুলক এ অগ্নিসংযোগের ঘটিয়েছে। দীর্ঘক্ষণ যদি আগুন জ¦লতো বাজারের অধিকাংশ দোকান পুড়ে যেতো। তারা বিষয়টি তদন্ত পূর্বক বিচারের দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা এ ঘটনাটি তদন্তপূর্বক বিচারের দাবি জানান।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক জসিম শেখ বলেন, জামায়াতের নির্বাচনী অফিস ভাড়া না দিলে এ ঘরটি পুড়তো না। তিনি ক্ষতিপুরন দাবি করেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইন বলেন, নির্বাচনী প্রতিপক্ষ গ্রুপ প্রতিহিংসা পরায়ন হয়ে ভীতি ও আতংক সৃষ্টি করার জন্য এ অগ্নিসংযোগ করেছেন। গতদিন খাউলিয়া ইউনিয়নে জামায়াতের উঠান বৈঠক শেষে কর্মীদের একাধিক মোটরসাইকেল ভাংচুর করেছেন। সকল ঘটনাই প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ পৃথক ঘটনার তারা আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
একে