বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬
এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দু’জন নিহত এবং এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
দুপুরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি নামক স্থানে সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজন বাসের সুপারভাইজার শফিকুল ইসলাম(৩৫) রয়েছেন। সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বলাশুর গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে। তাৎক্ষণিকভাবে অপর নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস পাম্পে তেল নিতে প্রবেশ করার সময় সামনে থেকে আরেকটি বাস চলে আসলে গাড়িটিকে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে ঘটনাস্থলে চাপা পড়ে দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এমআই