মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ আসনে পরাজিত বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীনের কর্মী=সমর্থকদের বিরুদ্ধে আরেক পরাজিত স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বাঁশতলা বাজারের মোজাম মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহিদুল আলমের পক্ষের ৫ জন আহত হয়েছেন।এসময় কয়েকটি মটর সাইকেল ভাংচুর করা হয়।
আহতরা হলেন, মীর শাহিনুর, আলহাজ্ব আজম হোসেন, সাবেক ইউপি সদস্য আকুল মীর, লিটন মীর ও শিমুল মীরসহ আরও কয়েকজন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ডা. শহিদুল আলমের সমর্থকরা কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায়, ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের কয়েকজন কর্মী ফতেপুর বাঁশতলা বাজারের মোজাম মোড়ে অবস্থানকালে প্রতিপক্ষের একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা এলোপাথাড়ি মারধর করলে কয়েকজন রক্তাক্ত জখম হন।
ভুক্তভোগী পক্ষের অভিযোগ, কালিগঞ্জের ফতেপুর গ্রামের মৃত আব্দুস সবুর গাজীর ছেলে আমিরুল ইসলাম ও হাফিজুর রহমান, একই গ্রামের মোজাম পাড়, মোস্তাফিজুর পাড় ও সৈয়দ আলী কারিকরের ছেলে শাহিনুর কারিকর, নীলকণ্ঠপুর গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে ইদ্রিস আলী সরদার, বিষ্ণপুর গ্রামের ফিরোজ ঢালী এবং চাচাই গ্রামের নজরুল ইসলামের ছেলে আলতাফ হোসেন এই হামলায় অংশ নেন। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআই