বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন?

বুধবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন?

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পর মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন মন্ত্রিসভায় রয়েছেন মোট ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে দেখা গেছে, প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রীপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন তারেক রহমান।

যে মন্ত্রী যে দপ্তর পেলেন

১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

২. আমীর খসরু মাহমুদ চৌধুরী – অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়

৩. সালাহউদ্দিন আহমদ – স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৪. ইকবাল হাসান মাহমুদ – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

৫. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

৬. আবু জাফর মো. জাহিদ হোসেন – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়

৭. ড. খলিলুর রহমান – পররাষ্ট্র মন্ত্রণালয়

৮. আব্দুল আউয়াল মিন্টু – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ – ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

১০. মিজানুর রহমান মিনু – ভূমি মন্ত্রণালয়

১১. নিতাই রায় চৌধুরী – সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

১২. খন্দকার আব্দুল মুক্তাদির – বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়

১৩. আরিফুল হক চৌধুরী – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

১৪. জহির উদ্দিন স্বপন – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

১৫. মোহাম্মদ আমিন উর রশিদ – কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়

১৬. আফরোজা খানম রিতা – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

১৭. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি – পানি সম্পদ মন্ত্রণালয়

১৮. আসাদুল হাবিব দুলু – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

১৯. মো. আসাদুজ্জামান – আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

২০. জাকারিয়া তাহের – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

২১. দীপেন দেওয়ান – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

২২. আ ন ম এহসানুল হক মিলন – শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

২৪. ফকির মাহবুব আনাম – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

২৫. শেখ রবিউল আলম – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়

প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

১. এম রশিদুজ্জামান মিল্লাত – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

২. অনিন্দ্য ইসলাম অমিত – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

৩. মো. শরীফুল আলম – বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়

৪. শামা ওবায়েদ ইসলাম – পররাষ্ট্র মন্ত্রণালয়

৫. সুলতান সালাউদ্দিন টুকু – কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়

৬. ব্যারিস্টার কায়সার কামাল – ভূমি মন্ত্রণালয়

৭. ফরহাদ হোসেন আজাদ – পানি সম্পদ মন্ত্রণালয়

৮. মো. আমিনুল হক – যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

১০. হাবিবুর রশিদ – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়

১১. মো. রাজিব আহসান – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়

১২ মো: আব্দুল বারী – জনপ্রশাসন মন্ত্রণালয়

১৩. মীর শাহে আলম – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

১৪. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি) – অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়

১৫. ইশরাক হোসেন – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

১৬. ফারজানা শারমীন – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়

১৭. শেখ ফরিদুল ইসলাম – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

১৮. মো. নুরুল হক নুর (ভিপি নুর) – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

১৯. ইয়াসের খান চৌধুরী – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

২০. এম ইকবাল হোসেইন – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

২১. এম এ মুহিত – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

২২. আহম্মদ সোহেল মঞ্জুর – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

২৩. ববি হাজ্জাজ – শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম – সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল