শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মোরেলগঞ্জে পুকুর খনের উদ্ধোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম

শুক্রবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৬
মোরেলগঞ্জে পুকুর খনের উদ্ধোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম

এম.পলাশ শীফ, বাগেরহাট প্রতিনিধি:   

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপেয় খাবার পানি সংকট দূরীকরনে পুকুর খনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।  

শুক্রবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল জি ইডি)’র অর্থায়নে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) (আইপি সিপি) ডা. লেহাজ উদ্দিন আহমেদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক ১ একর ২৭ শতক বিলীন জমির ওপর সরকারিভাবে ২৭ লাখ টাকা ব্যায়ে এ পুকুর খনন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

বিশেষ অতিথি উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, ডিএলএস ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম জহির উদ্দিন-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোস্তফা আল মাহমুদ।

এ সময় প্রধান অতিথিধ স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, এ জনপদের উন্নয়নে সকলকে নিয়েই ঐক্যবদ্ধভাবে মোরেলগঞ্জ-শরণখোলার উন্নয়নে কাজ করতে হবে। জামায়াত ইসলাম দল থেকে নমিনেশন নিয়ে নির্বাচিত হয়েছি। তবে, আমি সকলের জনতার এমপি হিসেবে সকল মানুষের কল্যানের সেবায় নিজেকে নিবেদিত করতে চাই। সবাইকে নিয়েই এ মাটির উন্নয়নে আমরা কাজ করবো এ অঙ্গিকার পূর্বেই করছি।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল