শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

নতুন করে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

শনিবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৬
নতুন করে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান থেকে আবারও হামলা শুরুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন আফগানিস্তানের খোস্ত এলাকার তালেবান সরকারি কর্মকর্তারা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালেবান সরকারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের মানসুরি কর্পসের মুখপাত্র আব্দুল হক ফিদা বিবিসিকে বলেন, ইফতারের বিরতির পর খোস্ত এবং ট্যাঙ্ক এলাকায় আবারও অভিযান শুরু হয়েছে ও লড়াই চলছে।

আব্দুল হক ফিদার আগে, খোস্তের গভর্নরের মুখপাত্র মুস্তাগফার গুরবাজও গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হামলা শুরুর খবর জানিয়েছিলেন।

বার্তায় তিনি বলেন, আবারও, খোস্ত প্রদেশের জাজাই ময়দান এবং আলিশার ও তেরেজ জেলার সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক পোস্টগুলোতে আফগান বাহিনীর পাল্টা আক্রমণ শুরু হয়েছে।

এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল