সোমবার, ০২ মার্চ ২০২৬

জাবির চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সালমান ও মাহফুজুল

সোমবার, মার্চ ২, ২০২৬
জাবির চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সালমান ও মাহফুজুল

মো. রামিন কাউছার, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ-এর ২০২৬-২০২৭ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের (৪৯ ব্যাচ) শিক্ষার্থী হামীদুল্লাহ সালমান সভাপতি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (৫১ ব্যাচ) শিক্ষার্থী এম. মাহফুজুল হক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
রোববার (১ মার্চ) সংগঠনের বিদায়ী সভাপতি জহিরুল ইসলাম মির্জা ও সাধারণ সম্পাদক শাবাব সবুজ অর্ণব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের মো. আল-আমিন। এছাড়াও সহ-সভাপতি পদে রয়েছেন মিলন মজুমদার, রেজনান চৌধুরী, সুমাইয়া ইসলাম সুখীসহ মোট ১৫ জন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শারমিন জাহান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মিরাজ আহম্মদ নাঈম, মো. সাব্বির ও তন্ময় সূত্রধর তুষারসহ ১২ জন দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন দিদার হোসেন ইফতিসহ ৫ জন।দপ্তর সম্পাদক মো. ইমরান হোসাইন,উপ দপ্তর সম্পাদক আহনাফ হাসান,কোষাধ্যক্ষ মারজানা মাসুদ মিম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান আশিক,উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জিসান, শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক তাসনিয়া হোসাইন শ্রুতি,উপ শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক আফসানা আক্তার মিম,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিফাত আরেফিন,উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকবর খান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্নেহা বান্টা,উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কায়েস আহমেদ শুভ,আইন বিষয়ক সম্পাদক মো. ফারাহ,উপ আইন বিষয়ক সম্পাদক সাদিয়া রহমান,ভর্তি বিষয়ক সম্পাদক সিরাজুম মনিরা,উপ ভর্তি বিষয়ক সম্পাদক তাশফি আক্তার,আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ও সহ সম্পাদক পদে ১৮ জন মনোনীত হয়েছে।এছাড়া ৫৪ তম আবর্তনের সকল শিক্ষার্থী কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল