বুধবার, ০৪ মার্চ ২০২৬

সম্প্রীতির বন্ধনে জাবিতে ছাত্রশিবিরের সম্মিলিত ইফতার কাল

মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
সম্প্রীতির বন্ধনে জাবিতে ছাত্রশিবিরের সম্মিলিত ইফতার কাল

রামিন কাউছার, জাবি প্রতিনিধি:

পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল (৪ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত ইফতারের আয়োজন করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রবিবার (১ মার্চ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিকেল থেকে এ ইফতার মাহফিলের প্রস্তুতি শুরু হবে। ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকল অংশীজনের সম্মানে এ সম্মিলিত ইফতারের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রসংগঠনের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ জানান, পবিত্র রমজান মাস ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সংযমের শিক্ষা দেয়। সেই চেতনা ধারণ করেই ক্যাম্পাসে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত ইফতারের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ইতিবাচক পরিবেশ তৈরি হবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল